বাধ্যতামূলক মাস্ক পরিধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

ঢাকার সাভারে করোনাভাইরাস (কোভিড-১৯) এর ‘সেকেন্ড ওয়াভ’ মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধানে জনসচেতনতা সৃষ্টিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ পরিচালিত অভিযানে ১৪টি মামলায় সর্বমোট ২২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এব্যাপারে, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, মঙ্গলবার সাভার উপজেলায় কয়েকটি বাজার ও জনবহুল স্থানে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান করার জন্য জনসাধারণকে সচেতন করার পাশাপাশি জেলা প্রশাসন, ঢাকার পক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

তিনি আরও জানান, সরকারি বিধি মেনে মাস্ক পরিধান না করায় মোট ১৪টি মামলায় সর্বমোট ২২০০ টাকা জরিমানা আদায় করা হয়।মাস্ক ব্যবহারের বিষয়টি গণমাধ্যমে প্রচারের জন্য সংবাদকর্মীদের সাথে রাখা হয় বলেও জানান তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর