রাজধানীর হোটেল লেকশোরে অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

ভ্যাট না দেওয়ায় রাজস্ব বোর্ডের গোয়েন্দারা রাজধানীর অভিজাত এলাকা গুলশানে অবস্থিত হোটেল লেকশোরে অভিযান চালিয়েছে। এনবিআরের উপ-পরিচালক নাজমুন্নাহার কায়সারের নেতৃত্বে র‍্যাবকে নিয়ে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে জানা যায় হোটেলটি বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি দিয়ে আসছিল। এছাড়া সেখান থেকে ৩৪৯টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। যার কোনো বৈধ কাগজ তাদের কাছে ছিল না। পরে সেগুলো জব্দ করা হয়।

অন্যদিকে হোটেল থেকেই উদ্ধার করা হয়েছে আবাসিক সেবার প্রকৃত হিসাব। সেখানেও ছিল বিস্তর গরমিল। তারা প্রকৃত বিক্রয় তথ্য গোপন রেখে ভ্যাট ফাঁকি দিয়ে আসছিল। গ্রাহকদের কাছ থেকে ভ্যাট সংগ্রহ করলেও তা আর রাষ্ট্রের কাছে জমা দেয়নি তারা।

হোটেল লেকশোর গত জানুয়ারি থেকে এ পর্যন্ত কোন ভ্যাট রিটার্ন দেয়া থেকে বিরত রয়েছে। তারা গত ১০ মাসে কোন ভ্যাট পরিশোধ করেনি। আইন অনুসারে প্রতি মাসের রিটার্ন পরের মাসের ১৫ তারিখের মধ্যে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর