মিয়ানমার থেকে পাচারকালে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ১লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ খাইর বশর নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে ২বিজিবি। আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার হ্লেদা বিওপি সংলগ্ন লবণের মাঠ থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মিয়ানমার বুছিদং, ছেরুহা এলাকার বাসিন্দা ইমান হোছনের ছেলে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল ফয়সল হাসান খান।

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে হ্লেদা বিওপির একটি বিশেষ টহল দল নাফ নদীর কিনারায় কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষন পর এক ব্যক্তি একটি বস্তা বহন করে নাফ নদী থেকে স্থল সীমানার দিকে আসতে দেখে জওয়ারা ধাওয়া করে তাকে আটক করে। পরে বস্তাটি উদ্ধার করে বস্তার অভ্যান্তরে থাকা ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

জব্দকৃত মাদকসহ আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্থরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর