রাঙ্গাবালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালীতে পুকুরের পানিতে ডুবে সোহাগী (২) নামের এক শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সোহাগী নলবুনিয়া এলাকার সোহাগ ঘরামির মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে খেলাধুুলা করার জন্য তাদের অজান্তেই ঘর থেকে বের হয় সোহাগী। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করলে একপর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন তারা ‌এবং তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

বিকেলে জানাজা শেষে সোহাগীর মরাদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর