নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) বিকাল ৫টায় ‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’-এর ২য় ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ।
এর আগে গত ১৩ নভেম্বর দীর্ঘদিন পরে মাঠে নেমে সফরকারী নেপালকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। পাঁচ বছর পরে নেপালকে হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে জামালরা।
আজকের ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। তখন খেলোয়ারদের মুখেও মাস্ক ছিল।
বার্তাবাজার/এসজে