কেন্দ্রীয় নেতাদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে যুবদলের বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর কেন্দ্রীয় নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা যুবদলের ব্যানারে এই কর্মসুচী পালন করা হয় জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি সাইফুল্লাহ রুবেল।
বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি গোলাম মোস্তফা রঞ্জু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজা-উদ-দৌলা, পৌর কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান খোকন ও সদস্য সচিব আবু সাঈদ বাবু।
বক্তারা যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতানা সালাউদ্দিন টুকু, রংপুর বিভাগীয় টিম লিডার রুহুল আমিন আকিল সহ কেন্দ্রীয় নেতাদের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবী জানান।
বার্তাবাজার/অমি