করোনায় আক্রান্ত আসিফ নজরুল

করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কলামিস্ট ড. আসিফ নজরুল। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছে তিনি।

গত ১৬ নভেম্বর তার করোনা পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ড. আসিফ নজরুল।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘শনিবার থেকে জ্বর ছিল। গতকাল সোমবার টেস্ট করে জানলাম আমার করোনা পজিটিভ। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ্ ভালো হয়ে যাব।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর