ভাসানী না থাকলে বঙ্গবন্ধু জাতির পিতা হতেন না: বঙ্গবীর (ভিডিওসহ)

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে একজন ঐতিহাসিক নেতা বলে উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, মওলানা ভাসানী না থাকলে বঙ্গবন্ধু জাতির পিতা হতেন না। আর আজকের বাংলাদেশও হতোনা।

আজ (মঙ্গলবার) সকালে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের সন্তষে তার মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সেই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা ও দেশের মঙ্গল কামনা করতে এসেছি।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন…

বঙ্গবীর বলেন, দেশের এমন সংকটময় ও হাহাকার পরিস্থিতিতে আমাদের সবার ভাসানীর জীবন ও তার চরিত্র আরও কঠিনভাবে অধ্যয়ন করা উচিত।

কাদের সিদ্দিকী আরও বলেন, আমাদের দেশের এই দুর্যোগ থেকে অব্যাহতি পেতে হলে আমাদের আরও দৃঢ়, সৎ ও ত্যাগী হতে হবে। কিন্তু আমরা যারা নেতার অতীতকে স্বীকার করি না। তাদের কিন্তু অনেক দুর্দশা হবে। সেই জন্য বলছি– যার যে মর্যাদা, বিশেষ করে স্বাধীনতায় যার যে মর্যাদা সবারই তা স্বীকার করা উচিত। দেশকে পরিচালনা করতে হলে সবাইকে নিয়ে অগ্রসর হওয়া উচিত।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন…

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর