বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনজিনিয়ারিং বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী তৌহিদ ফেরদৌস শাওনের বিরুদ্ধে ইসলাম ও বাঙালি মুসলিম নারীদের নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম ধর্মের মোহরানা ও বাঙালি মুসলিম নারীদের অশালীন ভাষা ব্যবহার করে স্ট্যাটাস এবং কমেন্টে অশ্লীল ভাষায় নারীদের গালি দেয়। নারীদের কুরুচিপূর্ণ ভাষায় কটুক্তি ও মুসলিম বিবাহ নিয়ে বিতর্কিত পোস্ট করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও শাস্তি দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
অভিযুক্ত শাওন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও কমেন্টের মাধ্যমে ইসলাম ধর্মানুভূতিতে আঘাত করে মন্তব্য করে আসছিলেন। এর আগে ইসলাম ও নারী নিয়ে অবমাননাকর কিছু বলার প্রতিবাদ করলে সে অশ্লীল ভাষায় আক্রমণ করতো, ফলে কেউ মান সম্মানের ভয়ে কিছু বলতে পারতো না। শিক্ষার্থীদের দাবি ইসলাম ও নারী নিয়ে এমন কটুক্তি করার অপরাধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হোক।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, সে শুধু একজন নারীকে নিয়ে কথাটা বলেনি বলেছে সকল নারীদের। এছাড়া এক নারীকে সে সরাসরি কমেন্টে খুব বাজেভাবে গালি দেয়। সে শুধু নারীকে বলেই থেমে নেই।যে তার তার বিরুদ্ধে কথা বলে তাকে সে জামাত, শিবির বলে মন্তব্য করে। এছাড়া সে মারার হুমকি পর্যন্ত দিয়েছে।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, “আমরা বিষয়টি শুনেছি মৌখিক ভাবে, এখনও আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো। আমরা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।
বার্তাবাজার/এসজে