নান্দাইলে সরকারি নির্দেশ পেলেও ২’শ অবৈধ ̄স্থাপনা কেউ সরায়নি

উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে কালিয়াপাড়া বাজারে প্রায় ৭ একরের বেশি খাস জমি রয়েছে। সমুদয় খাস জমিতে ̄স্থানীয় দখলদাররা প্রায় ২ শতাধিক অবৈধ ̄স্থাপনা তুলে দখল করে নিয়েছে। সেখানে দোকানপাট তৈরি করে অনেকের কাছে ভাড়া দিয়ে মোটা অংকের টাকাও কামাচ্ছে।

সরকারি এই জমি থেকে অবৈধ স্থাপনা সরাতে ১০ দিনের সময় দিয়ে দখলদারদের নোটিশ প্রদান করেছে প্রশাসন। কিন্তু ১০ দিনের পর আরও এক সপ্তাহ পার হলেও কেউ ̄তা সরায়নি। এদিকে সরকারি নির্দেশ কার্যকর না হওয়ায় একটি চক্র এটি তাদের সাফল্য বলে দাবি করে বাণিজ্য করার পাঁয়তারা চালাচ্ছে।

জানা গেছে, গত ১ নবেম্বর নান্দাইলের ভারপ্রাপ্ত ইউএনও শোভন রাংসা ̄সাক্ষরিত নোটিশ জারি করা হয়। নোটিশে দশদিনের সময় দিয়ে সরকারি সম্পত্তি থেকে অবৈধ ̄স্থাপনা নিজ দায়িত্বে ও নিজ খরচে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। অন্যথায় জোরামূলে উচ্ছেদ করার পাশাপাশি প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় অবৈধ ̄স্থাপনার বিষয়টি নিয়ে ̄স্থানীয় কিছু বাসিন্দা ও ক্ষুদ্র ব্যাবসায়ীদের ̈ মধ্যে ̈অসন্তোষ দেখা দেয়।

তারা নান্দাইল সদরে এসে মানববন্ধনসহ কর্মসূচি পালন করে অ্যাসিল্যাণ্ড, ইউএনও ও জেলা প্রশাসকের কাছে ̄স্মারকলিপি প্রদান করে দখলদারদের হাত থেকে খাস জমি উদ্ধার করার দাবি জানায়। এর পর প্রশাসন তাদের উচ্ছেদের জন্য নোটিশ প্রদান করে।

এই বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন বলেন, চুড়ান্ত নোটিশ পাওয়ার পর তাঁরা অবৈধ ̄স্থাপনা গু লো সরায়নি। এখন আমরা অবৈধ ̄স্থাপনা উচ্ছেদের বিষয়ে প্রস্তুতি নিব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর