মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলার বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও ইমামদের সাথে বাল্যবিবাহ, ধর্ষণ, নারী নির্যাতন, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা এবং করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে স্থানীয় প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ১৭ নভেম্বর বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল।
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ইমামদের কে বাল্যবিবাহ, ধর্ষণ, নারী নির্যাতন, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা এবং করোনা ভাইরাস রোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এরপর দুপুর ২ টায় উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গুচ্ছ গ্রামের ১৫ জন ভূমিহীনদের মাঝে উপজেলার ভূমি অফিস কার্যলয় থেকে জমির দলিল, নামজারি, ডিসিআর, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার হস্তান্তর করেন।
বার্তাবাজার/এসজে