যশোরে র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

যশোরের মনিরামপুর বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আধা কেজি গাঁজাসহ প্রকাশ বাগচী(৪০)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব—৬ সদস্যরা।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টার সময় তাকে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যবসায়ী হলেন,মনিরামপুর থানা এলাকার প্রফুল্ল বাগচী’র ছেলে প্রকাশ বাগচী(৪০)।

যশোর র‌্যাব—৬ সিপিসি—৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বার্তাবাজার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে
একটি আভিযানিক দল যশোর জেলার মনিরামপুর থানাধীন বাহাদুরপুর মধ্যপাড়া সাকিনস্থ বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ভারতীয় গাঁজাসহ প্রকাশ বাগচী কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার মনিরামপুর থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৯ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর