করোনামুক্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছেন তিনি।
তিনি লিখেছেন, ‘আল্লাহর রহমতে করোনামুক্ত হয়েছি। এখন যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই। দুঃসময়ে যারা প্রার্থনা করেছেন, সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
এর আগে ৮ নভেম্বর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পিএসএল খেলতে যাওয়ার আগে রুটিন টেস্ট করানোর পর জানা যায় এই খবর। এদিকে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও রিয়াদের খেলা নিয়ে সংশয় জাগলেও এখন অনেকটাই নিশ্চিত। জেমকন খুলনার হয়ে মাঠে নামবেন তিনি।
বার্তাবাজার/কে.জে.পি