ঠাকুরগাঁওয়ে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা শুরু

ঠাকুরগাঁও বক্ষব্যাধি ক্লিনিকে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ফিতা কেটে কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

ছবি: বার্তা বাজার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা: শুভেন্দু কুমার দেবনাথ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরোজ জামান জুয়েল, শিশু বিশেষজ্ঞ ডা: সাজ্জাদুর হায়দার শাহীন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: মো: মেরাজুল ইসলাম সোনা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সুপ্রিয় জুট মিলের ব্যাবস্থাপনা পরিচালক বাবলুর রহমান প্রমুখ।

বক্তারা এক্সপার্ট মেশিন প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এর মাধ্যমে প্রতিদিন ৩ থেকে ৪ জনের করোনা পরীক্ষার ফলাফল ১ ঘন্টার মধ্যেই পাওয়া যাবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর