রায়গঞ্জে হেফাজত নেতা মাওলানা আব্দুল বাছেত খাঁন সংবর্ধিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল বাছেত খাঁনকে সংবর্ধিত করা হয়েছে। তিনি সদ্য হেফাজতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় রৌহা কওমি মাদরাসায় জেলা রাবেতার নেতৃবৃন্দ এই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্টান উপলক্ষে রৌহা কওমি মাদরাসার হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আল্লামা আব্দুল বাছেত খান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঈমান আক্কিদা সংরক্ষনে হেফাজত পূর্বে যেমন কাজ করেছে আগামীতেও করবে আগের মতই। তিনি দ্বীনের অতন্দ্র প্রহরী হিসাবে জেলার সকল ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন।

অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি মুফতি মঈনুল ইসলাম খান, মাওলানা মোতালেবুর রহমান সাইফি, সাধারণ সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ সিরাজী, সাংগঠনিক সম্পাদক মুফতি নুরুদ্দীন নোমানি,জেলা আইন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুল্লাহ, হাফেজ শেখ ফরিদ, হেদাতুল্লাহ নুরী, মাওলানা আব্দুল বাকী, মুফতি মাসউদ আহমাদ মারুফ, মাওলানা আব্দুস সালাম ওসমানি, জেলা তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক সাংবাদিক এম আবদুল্লাহ সরকার প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি আল্লামা আব্দুল বাছেত খাঁনকে জেলা রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সম্মননা ক্রেষ্ট হাতে তুলে দেয়া হয় এবং ফুল দিয়ে বরণ করে নেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর