টেকনাফে ডিএনসির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৬

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক কারবারীকে আটক করেছে টেকনাফ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)।

গতকাল সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব কারবারীদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ (ডিএনসি)’র সহকারী পরিচালক গোলাম মুস্তফা।

তিনি জানান, গতকাল বিকাল ৪টা নাগাদ পৌরসভার টেকনাফ হাইস্কুলের মাঠ সংলগ্ন ছৈয়দের দোকানের সামনে সড়ক থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটক কৃতরা হলো, সাবরাং ইউনিয়নের মুজাহের আলমের ছেলে জাহেদ উল্লাহ (২৮) শাহপরীরদ্বীপের মো. ইউনুছের ছেলে মো. আইউব (৩২) ও একই গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে জমিল উদ্দীন (৩৫)।

অপর দিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ উপজেলার হোয়াইক্যং, বাস স্টেশন চৌধুরী মার্কেটের সামনে থেকে ডেইংগ্যাকাটা গ্রামের আবু তাহেরের ছেলে রুবেল হোসেন (২৮) ও মো. সোহেল (২৪) কে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

এছাড়াও বিকাল ৩টার দিকে হ্নীলা সিকদার মার্কেটের ২০৬ নং কক্ষে অভিযান চালিয়ে, ৪ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করে। আটকৃতরা হলো, হোয়াইক্যং সাতঘড়িয়া পাড়ার হাফেজ আহমদের ছেলে মো. আলম (৪৫) ও আবুল খাইরের ছেলে ছৈয়দ আলম।

ধৃত আসামীদেরকে জব্দকৃত ইয়াবাবা সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন (ডিএনসি)’র এই কর্মকর্তা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর