নিয়ন্ত্রণে সিলেটের বিদ্যুৎকেন্দ্রের আগুন

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ২ ঘন্টা ব্যাপী চেষ্টা করে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে সিলেটের কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের আগুন। আজ দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে সেখগানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ বিষয়ে সিলেট বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান, বর্তমানে মেশিন ঠান্ডা করার চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা। পুরো সিলেটের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৩৩ কেভির বিদ্যুৎকেন্দ্রের দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর