ইবি রিপোর্টার্স ইউনিটি’র ২য় বর্ষপূর্তিতে অনলাইন কুইজ প্রতিযোগিতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে উন্মুক্ত অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি মুরতুজা হাসান।

তিনি বলেন, এদিন সকাল ১১টার ঠিক ১ মিনিট আগে “ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি” পেইজ এবং গ্রুপ থেকে একটা লিংক শেয়ার করা হবে। সেই লিংক এ প্রবেশ করে শিক্ষার্থীদের নাম, বিভাগ, সেশন, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নাম্বার পূরণ করে নেক্সট বাটনে টাইপ করে কুইজে অংশগ্রহণ করতে হবে। ৩০ টি এমসিকিউ প্রশ্ন থাকবে ২০ মিনিটের মধ্যে সেগুলোর উত্তর সাবমিট করতে হবে।

তিনি আরো বলেন, আগামী ১৬ ই ডিসেম্বর ফলাফল ঘোষণা এবং পুরষ্কার বিতরণ করা হবে। ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক অধিকার। ইবি রিপোর্টার্স ইউনিটি’ কতৃপক্ষ প্রয়োজনে যে কোন সিদ্ধান্ত পরিবর্তন ও সংযোজন করতে পারবেন। এছাড়া সার্বিক বিষয়ে মেইল: [email protected] তে যোগাযোগ করতে বলেন তিনি।

কুইজে অংশগ্রহণের নিয়মাবলীঃ

(১) নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, শিক্ষাপ্রতিষ্ঠান, মোবাইল লিখে পরবর্তী ধাপে প্রবেশ করে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।
(২) মোট ৩০ টি প্রশ্ন থাকবে; প্রতিটি প্রশ্নের মান ১ এবং কোন নেগেটিভ মার্ক থাকবে না।
(৩) পরীক্ষা শুরু করার পর অবশ্যই ২০ মিনিটের মধ্যেই উত্তরপত্র সাবমিট করতে হবে।
(৪) একজন ব্যক্তি একাধিকবার পরীক্ষা দিলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে।
(৫) সর্বশেষ একটি প্রশ্নের পাশে (আবশ্যকীয়) লেখা রয়েছে। উক্ত প্রশ্নের উত্তর দেয়া বাধ্যতামূলক।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর