৬ বছরের শিশুকে গণধর্ষণের পর বের করে নেয়া হয়েছে ফুসফুস

ভারতের উত্তর প্রদেশের কানপুরের ৬ বছরের শিশুকে গণধর্ষণের পর হত্যা করে ফুসফুস বের করে নেওয়া হয়েছে। শিউড়ে ওঠার মতো এই খুনের সঙ্গে তুক-তাকের ভ্রান্ত বিশ্বাসও জড়িয়ে আছে বলে পুলিশ জানিয়েছে।

স্ত্রীর সন্তানধারণের জন্য দরকার একটি শিশুর ফুসফুস। এমনই নারকীয় কুসংষ্কার থেকে অপহরণের ছক কষেছিল পরশুরাম কুরিল নামে এক ব্যক্তি। খবর জি২৪ঘন্টা

এ ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে অনকূল ও বীরেনকে গ্রেফতার করে পুলিশ। পরে সোমবার মূল চক্রান্তকারী পরশুরামকে গ্রেফতার করা হয়। সব জেনেও চুপ করে ছিলেন এই অভিযোগে আটক করা হয়েছে পরশুরামের স্ত্রীকেও।

পরশুরাম কুরিলের দেয়া তথ্য অনুযায়ী, দিওয়ালির রাতে ঘাতমপুর এলাকা থেকে ওই শিশুটিকে অপহরণ করে অনকূল কুরিল ও বীরেন নামে দুজন। জঙ্গলে নিয়ে গিয়ে তারা শিশুটিকে গণধর্ষণ করে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর