পাবনায় আসন্ন শীতে কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে নো মাস্ক নো সার্ভিস শীর্ষক সচেতনতামূলক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা, এনজিও ও সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ সাধারন মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এসময় বক্তারা করোনা থেকে নিজেদের সুরক্ষায় সকলকে মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানান। এরি মধ্যে পাবনা সকল সরকারী অফিস গুলতে মাস্ক ব্যবহার করা বাধ্যতমূলক করা হয়েছে মাস্ক ছাড়া কাউকে কোন ধরনের সার্ভিস প্রদান করা হবে না বলে জানান পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।
তিনি আরো বলেন, আসন্ন শীতে কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলার জনসাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ মঙ্গলবার একযোগে জেলা প্রতিটি উপজেলায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক ভাবে জনগনকে মাস্ক ব্যবহার উদ্বুদ্ধ করতে আজকের এই আয়োজন। তবে আগামী কাল থেকে মাস্ক ব্যবহারে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।
বার্তাবাজার/অমি