নবীনগরে সাবেক এমপি আব্দুল লতিফের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

দেখতে দেখতে চলে যাচ্ছে ১৮টি বছর। ২০০২ সালের ১৭ নভেম্বর তিনি আমাদেরকে ছেড়ে চলে যান। তিনি চলে গেলেও তাঁর অসংখ্য কর্ম আমাদের চোখের সামনে দৃশ্যমান রয়ে গেছে। তিনি তাঁর কর্মের মাঝে বেঁচে রয়েছেন।নবীনগরবাসী তাঁকে কোন দিন ভুলবেনা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রয়েছে তাঁর অসামান্য অবদান।

স্বাধীনতা পরবর্তি সময়ে যুদ্ধবিধ্বস্থ দেশটাকে গড়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধুর সরাসরি সংস্পর্শে থেকে নিরলসভাবে কাজ করে গেছেন। নিজের জন্য তিনি কোন দিন চিন্তা করেননি। মাটি ও মানুষের জন্য চিন্তা করে গেছেন। তাইতো তিনি মাটিও মানুষের অন্তরের স্থান করে নিতে পেরেছিলেন্।তাঁর বর্ণাঢ্য জীবনের কথা লিখতে গেলে অসংখ্য পাতা লেখা যাবে, তবুও তাঁর বর্ণাঢ্য কালজয়ী দিনগুলির কথা লিখে শেষ করা যাবেনা।

বীর মুক্তিযুদ্ধা এডভোকেট আবদুল লতিফ ১৯৫১ সালে নবীনগর উপজেলার ধরাভাংগা গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৬৬ সালে রাঙ্গামাটি থেকে মেট্রিক পাশ করেন। ব্রাহ্মণবাড়ীয়া সরকারী কলেজ থেকে আইএ ও বিএ পাশ করেন। ১৯৭০ সালে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালের মহান মুক্তি যুদ্ধের সময় তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএফএলের সহ-অধিনায়ক ছিলেন। ১৯৭৯ সালে তিনি এডভোকেটশীপ সনদ পেলেও আইন পেশায় না গিয়ে সার্বক্ষণিক রাজনীতি নিয়ে সময় কাটিয়েছেন।

১৯৯১ সালে তিনি নবীনগর উপজেলা আওয়ামমী লীগের সাধারন সম্পাদক ও ১৯৯৭ সালে সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া-৫ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বচিত হন।

তিনি নবীনগর মহিলা কলেজ, আধুনিক বাস ষ্ট্যান্ড, নবীনগর পৌর সভা, অসংখ্য পাকা রাস্তা, ব্রীজসহ অসংখ্য দৃশ্যমান কাজ করে গেছেন। আইন সংশোধন করিয়ে তিনি নবীনগর বাজারের এসআর জামে মসজিদটির নামে জায়গাটি এনে দেন। এখানে উল্লেখ্য যে-মসজিদ প্রতিষ্ঠার পর যুগযুগ ধরে মসজিদের জায়গা সাব-রেজেষ্ট্রি অফিসের নামে ছিল।

মরহুম আবদুল লতিফের ১৯তম মৃত্যুবাষির্কীতে শ্রদ্ধা জানিয়েছেন- নবীনগরের মাননীয় জাতীয় সংসদ সদস্য,
মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ফয়জুর রহমান, সাধারন সম্পাদক এম, এ হালিমসহ প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর