লক্ষ্মীপুরে তিনটি ইভেন্ট প্রতিযোগিতায় ৭০ জনকে পুরুস্কৃত

লক্ষ্মীপুরে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে তিনটি ইভেন্ট প্রতিযোগিতায় মোট ৭০জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

সকালে সদরের পৌর বাঞ্চানগর এলাকায় আল আমিন নূরানী ও হিফজুল কোরআন মাদরাসা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর হলিহার্ট রেসিডেন্সিয়াল অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন মাহমুদ।

প্রতিষ্ঠান সভাপতি ডাঃ হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রামগতি আলেকজান্ডার প্রভাষক মাওলানা হাসান তারেক।

প্রতিষ্ঠান প্রধান হাফেজ রায়হানের তত্বাবধায়নে এবং মাওলানা ইউছুফের পরিচালনায় এছাড়াও পুরুস্কার বিতরণ অনুষ্ঠোনে উপস্থিত ছিলেন রাজিবপুর প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর