জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী এবং সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা বেগম রিজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ।
আজ (সোমবার) পৃথক শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক জানান, কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহ্মুদ হুমায়ূন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
উল্লেখ্য, আজ (সোমবার) সন্ধ্যায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মা শেখ রাজিয়া নাসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বার্তাবাজার/এসজে