বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে এ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগকে সাংগঠনিক সম্পাদক করায় আনন্দ মিছিল করা হয়েছে।
সোমবার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বাজারে এ মিছিল করা হয়। উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুলের নেতৃত্বে আয়োজিত মিছিলে স্লোগানের মাধ্যমে এ্যাডভোকেট সোহাগসহ কেন্দ্রীয় যুবলীগের নতুন নেতৃত্ববৃন্দকে শুভেচ্ছা জানানো হয়। পরে পথসভা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রুবেল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন শেখ ও রাঙ্গাবালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হোসেন মল্লিক প্রমুখ।
বার্তাবাজার/এসজে