সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে গুনগ্রাম নামক স্থানে দ্রতগামী একটি বাস মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনা স্থলে ১জন নিহত ২জন আহত হয়েছে।
এ ঘটনায় ঘাটাইল উপজেলার হোটেল শ্রমিক সমিতির সভাপতি মুক্তার আলীর একমাত্র ছেলে বাবু (১৮) হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় আহত ঘাটাইল পৌর এলাকার মুজাফ্ফর আলীর ছেলে ইমন (১৯) এবং ঘাটাইল গুণগ্রাম এলাকার বাসিন্দা আজিজুল ইসলামের ছেলে সৌরভ (১৮) গুরুতর আহত হয়।
নিহত ও আহতদের স্বজনরা পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় ওরা তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘাটাইল থেকে ব্রাহ্মণশাসনেরে দিকে যাচ্ছিল। সে সময় তারা গুণগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে তাদের আরহনকারী মোটরসাইকেলের সাথে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিন জনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে বাবুর অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক বাবু কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় অপর দুইজন আহতের একজন ইমন টাঙ্গাইল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তার পরিবার সুত্র নিশ্চিত করেছেন। এছাড়া আহত অপরজন সৌরভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে