সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ‘বিএনপি আন্দোলন ও নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
আজ (সোমবার) নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মফিজ উল্লাহর স্মরণে আয়োজিত এক স্মরণসভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি নির্লজ্জভাবে বলে বেড়ায় যে, তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়। দেশের মানুষ জানে, এ দেশে পেট্রল বোমা আর আগুন সন্ত্রাসের জনক হচ্ছে বিএনপি। অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় বিএনপির রাজনীতির অপমৃত্যু ঘটবে’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা। ২০১৩-১৪ সালের আগুন সন্ত্রাস তার প্রমাণ। দেশের শান্তি ও স্বস্তি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরি করতে বিএনপি গুজব, অপপ্রচার আর আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এবং কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এসজে