প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাংসদ ও চিত্রনায়ক আফকবর হোসেন পাঠান ফারুক। করোনা টেস্ট করে ফল পজেটিভ হওয়া আজ (সোমবার) তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বিষয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিল আহমেদ জানান, এমনিতে নায়ক ফারুকের শারীরিক অবস্থা বেশ ভাল আছে। তবে তিনি আগে থেকেই অন্যভাবে অসুস্থ থাকায় বাড়তি সতর্কতা হিসাবে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছি। তিনি একটি কেবিনে আছেন।
এ দেশের চলচ্চিত্রের ইতিহাসে তিনি সফল নায়কদের একজন হিসেবে স্বীকৃত। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ (গুলশান) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বার্তাবাজার/এসজে