পাকুন্দিয়ায় ওসি ও এসিল্যান্ড করোনায় আক্রান্ত
কিশোরগেঞ্জের পাকুন্দিয়ায় এবার করোনায় আক্রান্ত হয়েছেন ওসি সারোয়ার জাহান ও সহকারি ভূমি কমিশনার একেএম লুৎফুর রহমান।
গতকাল নমুনা পাঠানো হলে আজ তাদের দুইজনের করোনা পজেটিভ আসে। বর্তমানে তারা আইসোলশনে আছেন।
পাকুন্দিয়ায় এখন পর্যন্ত ১ হাজার ১৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৭২ জনের দেহে এ ভাইরাসের অস্তিত্ব মেলে। বর্তমানে ৭ জন আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বার্তা বাজার/এস.আর