সিরাজদিখানে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মুস্তফাগঞ্জ ও মালখানগরে ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের মধ্যমে ৪টি দোকানে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) উপজেলার মুস্তফাগঞ্জ মাদ্রাসর সামনে দোকান গুলো ও মালখানগর চৌরাস্তা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ এর উপ-পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানে মূল্যতালিকা না থাকায়, মেয়াদোত্তীণ ঔষধ ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করা দায়ে মোট ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এগুলো হলো মালখানগর চৌরাস্তা বাজারের রাতুল সুইটমিট, বিসমিল্লাহ সুইটস্, হাওলাদার ফার্মেসী এবং মুস্তফাগঞ্জ মাদ্রাসার সামনে কাওসার লাইব্রেরীকে জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান শাখা ক্যাব সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সিরাজদিখান প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম চমক, দপ্তর সম্পাদক আজাদ নাদভী ও সিরাজদিখান থানা পুলিশ।

উপ-পরিচালক আসিফ আল আজাদ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর