টুঙ্গিপাড়ায় নবনির্বাচিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নব-নির্বাচিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

আজ সোমবার দুপুরের দিকে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শাসম পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলে ফাহিম, মুজিবর রহমান চৌধুরী নিক্সন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, আইন বিষয়ক সম্পাদক, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সহ নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষে মেধাভিত্তিক রাজনীতির প্রচলন ঘটানো হবে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বায়লা গড়ায় কাজ করবে।

তিনি আরোও বলেন, নতুন কমিটি তৃনমূলকে শক্তিশালি করার পাশাপশি হারানো সুনাম কতটা ফিরিতে আনতে পারবে এখন সেটিই দেখার বিষয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর