পূজা উদ্বোধনের ঘটনায় ক্ষমা চাইলেন সাকিব (ভিডিওসহ)

সম্প্রতি কলকাতায় একটি কালীপূজা উদ্বোধণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ঘটনার পরে সামাজিক যোগযোগ মাধ্যম জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। আলচনা সমালোচনার মাঝে ফেসবুক একজন এসে সাকিবকে হত্যার হুমকিও দেয়।

অবশেষে সোমবার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বিষয়টি খোলাসা করে নিজের ভুল হয়ে থাকলে এর জন্য ক্ষমা চান তিনি।

তিনি বলেন, আসলে বিষয়টি খুব সেনসিটিভ। প্রথমেই যা বলবো আমি নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি। ভুলত্রুটি হবেই। ভুলত্রুটি নিয়েই আমরা চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থনা করছি।

তিনি জানান, মিডিয়াসহ সব জায়গায় এসেছে আমি পূজা উদ্বোধন করতে গিয়েছিলাম। কিন্তু তা করতে আমি যাইনি, কখনো করিওনি। ওখানকার ইনভাইটেশন কার্ড দেখলেই আপনারা বুঝবেন কে পূজা উদ্বোধন করেছেন। আর সেটা হয়েছে আমি যাওয়ার আগেই।

তিনি আরও জানান, যেখানে আমার মূল প্রোগ্রাম হয়েছে সেটা অবশ্যই পূজা মন্ডপ ছিলো না। পাশে আরেকটি স্টেজ ছিল সেখানে পুরো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে পূজা মন্ডপ ক্রস করার সময় পরেশ দা, যিনি আমাকে ইনভাইট করেছিলেন তার অনুরোধে প্রদীপ প্রজ্বলন করি। আমি সেখানে (কালীপূজার অনুষ্ঠানে) যাওয়ার জন্য ক্ষমা প্রার্থী। আমি পূজা উদ্বোধন করিনি। কলকাতার একজন মন্ত্রী পূজা উদ্বোধন করেছেন।

ভিডিও আসছে…

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর