নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আক্কাস আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত ও ১২ জন আহত হয়েছে।

আক্কাস আলী উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামের মৃত মারাজ মিয়ার ছেলে। সোমবার মহিষবেড় গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার মহিষবেড় গ্রামের হোসেন আলী ৫০ হাজার টাকা দেন একেই গ্রামের রুহুল আমিনকে। এনিয়ে দুই পক্ষের মধ্যে একাধিবার বাগবিতন্ডা হয়। এর জের ধরে সোমবার ক্বারী বাড়ি ও টুকানি বাড়ির পক্ষের লোকজন বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে সংঘর্ষ বাধলে দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। এতে আক্কাস আলীসহ প্রায় ১২ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় আক্কাস আলীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আলফাজ আলী(৬০),আক্তার মিয়া(৫৫) ও আব্দুল্লাহকে(১৫) গ্রেফতার করা হয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে জেলা সদর হাসপাতালে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর