বিজয়নগরে মাদকসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ মোঃ সাদেক মিয়া-(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

রোববার রাতে উপজেলার কাশীনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাদেক মিয়া উপজেলার সিঙ্গারবিল গ্রামের মোঃ ইদন মিয়ার ছেলে।

সোমবার বিকেলে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার রাতে তাকে গ্রেপ্তার করে।

পরে তাকে তল্লাশি করে ৪৭ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর