যশোরের বাঘারপাড়া উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৬ নভেম্বর) সকালে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বাঘারপাড়া নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসারের নিকট তারা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী, বিএনপি মনোনীত শামছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিএম রেজাউল ইসলাম ওরফে দিলু পাটোয়ারি।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী,বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
বিএনপির প্রার্থী শামছুর রহমান মনোনয়নপত্র জমা দেকয়ার সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল হাই মনা, উপজেলা যুবদলের আহবায়ক এখলাচ হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম টিপু প্রমুখ।
স্বতন্ত্র প্রার্থী জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিএম রেজাউল ইসলাম (দিলু পাটোয়ারি) যখন মনোনয়নপত্র জমা দেন তখন তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুন্সি বাহার উদ্দিন, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম সরোয়ার, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্বাস আলী প্রমুখ।
বার্তাবাজার/অমি