নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধুর তর্জনীর ৭১ ফুট উঁচু ভাস্কর্য

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উত্থিত তর্জনীর ৭১ ফুট উঁচু ভাস্কর্যের নির্মাণকাজ এগিয়ে চলছে। সামনের বছর ফেব্রুয়ারিতে এই ভাস্কর্য নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে। মার্চে ‘বঙ্গবন্ধু চত্বর’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানা বঙ্গবন্ধুর এক আঙুল উচিয়ে দেয়া ভাষণের স্মরণে এই ভাস্কর্য নির্মাণ হচ্ছে। পূর্বাচল নতুন শহর ৩০০ ফুট এলাকায় ১৫ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ১৭ নম্বর প্লটে দুই দশমিক তিন একর জমিতে চলছে এর নির্মাণকাজ। এর অদূরে ১১১ তলা বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার নির্মাণের প্রাথমিক কাজও শুরু হয়েছে।

৫৫ কোটি টাকারও বেশি ব্যয়ে এই ভাস্কর্য নির্মাণের ভার দেয়া হয়েছে হায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ওপর। আর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পেয়েছে সরকারের স্থাপত্য অধিদফতর এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর