তেতুঁলিয়ায় নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকায় নিখোঁজ হওয়ার তিন দিন পর তার বাড়ির পাশের এক পুকুর থেকে সুফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গৃহবধূ সুফিয়া ওই এলাকার আব্দুল খালেকের প্রথম স্ত্রী। এদিকে তার মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে বুড়াবুড়ি এলাকার আব্দুল খালেকের স্ত্রী দ্বিতীয় স্ত্রী সুফিয়াকে পাওয়া যাচ্ছিল না। তবে তার পরিবার বিষয়টি কাউকে জানায় নি। সোমবার সকালে বাড়ির পাশের পুুকুরে ওই নারীর মরদেহ ভাসতে দেখে আব্দুল খালেকের ছোট ভাই রবিউল ইসলাম।

পরে বিষয়টি তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করে। ঘটনার পর থেকেই ওই নারীর স্বামী আব্দুল খালেক ও তার তৃতীয় স্ত্রী সালেহা খাতুন (৩৮)সহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে।

জানা যায়, প্রথম স্ত্রীর মৃত্যুর পর সুফিয়াকে বিয়ে করে আব্দুল খালেক। সুফিয়ার সারা বছর রোগ লেগে থাকায় কয়েক বছর পরে সালেহাকে বিয়ে করে সে। আব্দুল খালেকের পেশা মাছ ধরা। দিনে ও রাতে নদীতে দুই স্ত্রীকে নিয়েই মাছ ধরতে যেতো।

বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান তারেক হোসেন বলেন, সুফিয়ার কোন সন্তান নেই। যে মাঝে মধ্যে পাথর শ্রমিকের কাজ করতো। সে বোকাসোকা হওয়ায় খালেক আরেকটি বিয়ে করে। বৃহস্পতিবার থেকে নিখোঁজ সে। তার পরিবার সাধারণ ডায়েরি না করে এমনিতে খোঁজাখুঁজি করেছে। বাড়ির পাশের পুকুর থেকে আজ তার লাশ উদ্ধার করা হয়। ওই নারীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তবে তাদের মধ্যে কোন কলহ ছিলো বলে আমার জানা নেই।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, লাশটি দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগের। তাই ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে তার পরিবারে লোকজন পলাতক রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। আমাদের তদন্ত চলমান রয়েছে। আমরা পুলিশের পক্ষ থেকে যে আইনগত ব্যবস্থা নেয়া দরকার সেটি করবো।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর