কিডনি পাচারচক্রের সদস্য পিবিআইয়ের হাতে আটক

রাজধানীর বাড্ডা এলাকা থেকে রায়হান নামের এক কিডনি পাচারকারী সদস্যকে আটক করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ (সোমবার) দুপুরে এক সংবাদ সন্মেলনে সংস্থাটির গাইবান্ধা জেলার পুলিশ সুপার এ আর আম আলিফ এই তথ্য জানান। আটককৃত রায়হান প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারচক্রের সাথে জড়িত থাকার বিষয়টিও জানিয়েছেন।

পিবিআইয়ের এই কর্মকর্তা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি অপহরণের মামলার তদন্ত করতে গিয়ে তারা এ চক্রের সন্ধান পান।

তিনি বলেন, ২০১৮ সালের ২২ অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা আব্দুল ওয়াহাবকে সাথে করে অজ্ঞাত স্থানে নিয়ে যা পূর্ব পরিচিত রাকিবুল নামের এক ব্যক্তি। তারপর থেকে ওয়াহাবের সন্ধান না পাওয়ায় তার বাবা মজিদ সরকার বাদি হয়ে একই বছরের ২ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন।

এরপর ২২ নভেম্বর গাজীপুরে পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত রাকিবুল। সে জাআনায় ওয়াহাবকে কিডনি পাচারকারী চক্রের হাতে তুলে দেয়ার কথা। পরের বছর পিবিআই মামলার তদন্তভার নেয়ার পর কিডনি পাচার চক্রের সদস্য রায়হানের সম্পৃক্ততা পেলে শুক্রবার ঢাকার বাড্ডা থেকে তাকে গ্রেফতার করে।

গতকাল (রোববার) গাইবান্ধার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় রায়হান।

সে জানায়, ওয়াহাবকে ডেকে নিয়ে রাকিবুল তার হাতে তুলে দেয়। এরপর সান এন্টারপ্রাইজের মালিক কবিরের মাধ্যমে রাজধানীর বিভিন্ন হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করে ভারতে পাঠানো হয়। সেখানে নিয়ে দীর্ঘদিন আটকে রেখে একটি হাসপাতালে অপরাশেনের মাধ্যমে কিডনি অপসারণ করা হয়।

পিবিআইয়ের কর্মকর্তা আলিফ জানান, অন্য আসামিদের শরতেও পুলিশের অভিযান অব্যহত রয়েছে। তাছাড়া এর সাথে জড়িতদের খোঁজে বের করতে চেষ্টা চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর