রাজধানীর মহানগর দায়রা জজ আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (সোমবার) বিকালে এই আগুন লাগে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল অফিসে দায়িত্বরত আনিসুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ২টি ইউনিট পাঠানো হয়েছে।
সূত্র জানায়, আদালতের এজলাস কক্ষে থাকা এসি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সাথে সাথেই সেখানে থাকা বিভিন্ন মামলার নথি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সরানো হয়েছে।
বার্তাবাজার/এসজে