টাঙ্গাইলের ঘাটাইল সংগ্রামপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মান্নানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে খাগড়াটা এলাকাবাসী।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড খাগড়াটা এলাকায় এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীরমুক্তযোদ্ধা ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার মো.আব্দুল গফুর মিয়া, সাবেক মেম্বার আব্দুল হালিম আ. আওয়াল, বাবলু মিয়া, প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, জমি সংক্রান্ত বিষয় উল্লেখ্য করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা ভিত্তিহীন ও মিথ্যা। সঠিক তদন্তের মাধ্যমে সকল গনমাধ্যমকে সংবাদ প্রকাশ করার অনুরোধ জানান বক্তারা। এবং ভবিষ্যতে এমন মিথ্যা সংবাদ প্রকাশ না করার আহ্বান করেন।
বার্তাবাজার/অমি