দেশে করোনায় একদিনে আরো ২১ জনের মৃত্যু, শনাক্ত ২১৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় মৃত্যু হয়েছে আরো ২১ জনের। এদিনে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ১৩৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ২১৫ জনে। দেশে মোট শনাক্ত ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৬০৪ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১১৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২১৮টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৭৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৫ লাখ ৫৬হাজার ৯৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর