নগরীতে ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ

নগরীর শাহ আমানত সেতু এলাকায় লবণ বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক ও হেল্পারকে আটক করেছে র‌্যাব। জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত গাড়িটি।

আজ সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ট্রাকের চালক শহিদুল ইসলাম (৪৪) ও হেল্পার আরমান আলী (২২)। উভয়ে কক্সবাজারের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরিবহনের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত বলে জানিয়েছে (র‌্যাব-৭) এর এএসপি মাহমুদুল হাসান মামুন।

তিনি জানান, সকালে শাহ আমানত সেতু এলাকায় র‌্যাবের একটি নিয়মিত টহল টিম কক্সবাজার থেকে ছেড়ে আসা লবণ বোঝাই (চট্ট মেট্রো-ট-১৬-৬৬৪৫) ট্রাকটি সন্দেহ হলে সংকেত দিয়ে থামায়। তল্লাশীকালে ট্রাকে লুকানো অবস্থায় ৩০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকটি জব্দ করে। এসময় ট্রাকের চালক ও হেল্পারকে পাচারের দ্বায়ে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত মাদক ও ট্রাকসহ দু’জনকে নগরীর বাকলিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর