ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুদের টাকা আদায় নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক সংঘর্ষে আক্কাস মিয়া (৪০) নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
আজ (সোমবার) সকালে উপজেলার মহিষবেড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আক্কাস মিয়া একই এলাকায় মারাজ মিয়ার ছেলে।
এ বিষয়ে নাসিরনগর থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, মহিষবেড় গ্রামের রুহুল আমিন ও হোসেন আলীর মাঝে সুদের টাকার লেনদেন নিয়ে বেশ কিছুদিন ধরে ঝগড়া চলছিল। এতপি জেরে আজ সকালে দু’পক্ষের লোকজন দেশী অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, সংঘর্ষে আক্কাস মিয়াসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আক্কাস মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার্তাবাজার/এসজে