রাজধানীর সুইপার কলোনিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর টিকাটুলির সুইপার কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

পুরাণ ঢাকার টিকাটুলি এলাকার সুইপার কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রে সেখানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

আজ (সোমবার) দুপুর আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে বলে জানিয়েছেন সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান।

তিনি জানান, দুপুরে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৮টি ইউনিট সেখানে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে তদন্তের পরে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর