সোনালী ব্যাংকে লুটের ঘটনায় আটক ৩

চুয়াডাঙ্গার জীবননগরে অস্ত্রের মুখে সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় ৩ জনকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ। আজ (সোমবার) ভোরে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের দেলবারের ছেলে কালু (২৮), হাসমত আলীর ছেলে হৃদয় (২৮) ও রহমানের ছেলে জনি (২৫)।

এ বিষয়ে জীবননগর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, উথলী বাজারে সোনালী ব্যাংক শাখায় ডাকাতির ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে।

এদিকে ডাকাতি ঘটনার খবর পেয়ে রোববার রাত ৮টার দিকে খুলনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি ক্রাইম) মো. নাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে এসে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি দাবি ক্রএন, ব্যাংক চালানোর জন্য এ ভবন মোটেও উপযুক্ত না। ব্যাংক কর্তৃপক্ষের চরম গাফিলতি আছে। ব্যাংকের মতো একটি আর্থিক প্রতিষ্ঠানে একটা সিসি ক্যামেরাও নেই। বর্তমান যুগে এটা ভাবা যায় না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর