ইসরাইলের সাথে কখনও সম্পর্ক নয়: ইমরান খান

ইসরাইলের প্রতি ক্ষোভ প্রকাশ করে পাকিস্তানী প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের সাথে ইসরাইল কোনোরকম সমাঝোতা না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা স্বীকৃতি দিবো না।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাতকারে তিনি আরও বলেন, ইসরাইলের সাথে আমরা কখনই সম্পর্ক স্থাপন করবোনা। ফিলিস্তিনে শান্তি ফেরাতে পারলে ইসরাইলের সাথে সম্পর্কের কথা আমরা ভেবে দেখবো।

তিনি বলেন, আরব আমিরাত ও বাহারাইন ইসরাইলের সাথে হাত মেলানোর পর পাকিস্তানকেও একই কায়দায় চাপ দেয়া হচ্ছে। কিন্তু এই চাপে আমরা টলবো না। আমরা এই ধরনের চাপ উপেক্ষার ক্ষমতা রাখি।

তবে কোন দেশ তাকে এই ধরণের চাপ দিচ্ছে তা বলতে তিনি রাজি হননি। তিনি বলেন, কিছু কথা আছে যা আমরা বলতে পারি না। তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক বিদ্যমান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর