জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কবরে শ্রদ্ধা জানিয়েছে রায়গঞ্জ উপজেলা আ’লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়।

রোববার সকাল ১১ টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এই মহান নেতার প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন হৃদয়। পরে তার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় হৃদয়ের সঙ্গে ৯০ দশকের সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে বনানী কবরস্থানে গিয়ে মোহাম্মদ নাসিমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে জিয়ারত ও দোয়া মোনাজাত করেন তিনি।
বার্তাবাজার/অমি