মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োগের জন্য কিশোরগঞ্জের সন্তান ড. ওসমান সিদ্দিকী মনোনীত হয়েছেন বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সঠিক নয়।
তিনি ফেসবুকে লিখেন, আমি এটা বলতে চাই, সম্প্রতি যে খবর রটেছে যাতে বলা হয়েছে, আমাকে বাইডেন প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে- তা সঠিক নয়। আমি এখনো সাউথ এশিয়ানস ফর বাইডেন ক্যাম্পেইন গ্রুপ এর সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্বে আছি।
কিশোরগঞ্জের সন্তান ড. ওসমান সিদ্দিকী। তিনি বিএনপি সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের ছোট ভাই।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামে জন্মগ্রহনকারী ড. সিদ্দিকী নটরডেম কলেজে পড়াশোনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছেন দীর্ঘদিন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ওসমান গণির সন্তান ড. ওসমান সিদ্দিকী। এছাড়া ড. ওসমান গণি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও উপাচার্য ছিলেন।
তিনিই মার্কিনীদের ইতিহাসে প্রথম মুসলিম আমেরিকান রাষ্ট্রদূত। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় তিনি ফিজিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন।
বার্তাবাজার/এসজে