জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা শাখার আয়োজনে বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ মাহফুজুর রহমান রুমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, উদ্ভোধক হিসেবে জেলা কমিটির সভাপতি জাফর আলী, প্রধান আলোচক হিসেবে সাধারণ সম্পাদক মামুন অর রশীদ সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি ছাইফুল ইসলাম, আবুল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, সহ-দপ্তর সম্পাদক শামছুল আলম, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম সবুজ প্রমুখ।
বার্তাবাজার/অমি