শ্রম সচিব করোনা আক্রান্ত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম করোনা আক্রান্ত হয়েছেন। নমুনা পরিক্ষা করানোর আজ তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

সোমবার (১৬ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২-৩ দিন ধরে শ্রম সচিবের শারীরিক দুর্বলতা দেখা দিলে তিনি গতকাল (রোববার) করোনা টেস্ট করান। সোমবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই তার।

শ্রম সচিব বাসায় আইসোলেশনে আছেন। তিনি সবার দোয়া চেয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর