রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল রোববার থেকে আজ সোমবার ভোর ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এক প্রেস বার্তায় ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১,৫১৬ পিস ইয়াবা, ৯৩ গ্রাম হেরোইন, ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করেছে পুলিশ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর